সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আছর জগন্নাথপুর মডেল মসজিদে জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী মো. আব্দুস সোবহানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম মাওলানা মো. জুবায়ের আহমদ।