ঢাকাWednesday , 19 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে তরুণদের নিয়ে ‘পুষ্প জলধারা ম্যারাথন’

Link Copied!

সুস্থতা, ঐক্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে ঢাকার দোহার উপজেলার দুবলী বাজারে আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পুষ্প জলধারা ম্যারাথন-২০২৬’। ‘শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন’ এ আয়োজন করছে।

#New_Classic_Event_Management

আয়োজক সূত্রে জানা গেছে, ৬ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনটি শুক্রবার সকাল ৬টায় রিপোর্টিংয়ের মধ্য দিয়ে শুরু হবে। দৌড়ের নির্ধারিত পথ হলো—দুবলী বাজার থেকে মরিচপট্টি হয়ে আবার দুবলী বাজার পর্যন্ত।

ম্যারাথনে অংশ নিতে জনপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৯ আগস্ট ২০২৬।


অংশগ্রহণকারীদের জন্য থাকছে স্মারক মেডেল, অফিসিয়াল ম্যারাথন টি-শার্ট, সকালের নাস্তা, পানি ও হাইড্রেশন সুবিধা এবং ছবি তোলার জন্য ফটোসেশন জোন। পাশাপাশি থাকছে আরও কিছু বিশেষ আয়োজন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রথম পাঁচজনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ীদের প্রাইজমানির পাশাপাশি সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।

রেজিস্ট্রেশনের জন্য প্রথমে নির্ধারিত বিকাশ বা নগদ নম্বরে ৩০০ টাকা ফি পরিশোধ করতে হবে। এরপর অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। পেমেন্ট ও ফর্ম পূরণের উভয় প্রক্রিয়া সম্পন্ন হলেই রেজিস্ট্রেশন নিশ্চিত হবে।

রেজিস্ট্রেশন: অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম

আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের সময় সঠিক তথ্য প্রদান এবং পেমেন্টের তথ্য সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজক সংগঠন ‘শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন’ বলছে, এ আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি