ঢাকাMonday , 17 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দিঘীরপাড়ে ঐতিহ্যের নৌকা বাইচ – প্রস্তুতি সম্পন্ন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড়ে আগামী ২৯ আগস্ট, শনিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

#New_Classic_Event_Management

এ উপলক্ষে ইতোমধ্যে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নৌকা বাইচ উদযাপন কমিটি।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


নৌকা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপির।

আয়োজকেরা জানান, এবারের নৌকা বাইচ প্রতিযোগিতা আরও জমজমাট ও বর্ণিলভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও নৌকা বাইচের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাই তাঁদের অন্যতম লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি