ঢাকাSunday , 9 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার তিন

DN BANGLA
August 9, 2026 7:05 pm
Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—শিপন মিয়া (২৪), সৈয়দ আলী (১৯) ও আলী হোসেন (২৪)।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় থানার এসআই উমর ফারুকের নেতৃত্বে এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহবুবুর রহমান চৌধুরী ও এএসআই শাহে জামালসহ পুলিশের একটি দল ৮ আগস্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শিপন মিয়া জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের মৃত তরিক উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালত, বিউবো, আম্বরখানা, সিলেট-সুনামগঞ্জের সিআর নং-বিদ্যুৎ সিআর/২৫৮/২৪, তারিখ ১৪ মার্চ ২০২৪-এর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটি জগন্নাথপুরের ঘটনায় বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৩(১)/৩২ ধারায় দায়ের করা হয়।


অপরদিকে, সৈয়দ আলী (১৯) ও আলী হোসেন (২৪) হলদিপুর (চিলাউড়া-হলদিপুর) গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার জিডি নং-৩৪০, তারিখ ৮ আগস্ট ২০২৬, পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪ ধারায় অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় তিন আসামিকে ৯ আগস্ট সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি