ঢাকাTuesday , 4 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আব্দুল মান্নানের আদর্শ স্মরণে দোয়া ও স্মরণসভা

Link Copied!

ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে দোয়া মাহফিল, স্মরণসভা ও এতিম-মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

এ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তাঁর একমাত্র মেয়ে, মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নান। দোয়া শেষে উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। তিনি তাঁর বাবা আব্দুল মান্নানের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় মরহুমের স্মৃতিচারণ করেন তাঁর একমাত্র নাতি আরিজ আহমেদ।

অনুষ্ঠানে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি