ঢাকাWednesday , 22 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

Link Copied!

ভাষা আন্দোলনের ৭৪ বছর পর ঢাকার দোহার উপজেলায় নির্মিত হতে যাচ্ছে একটি কেন্দ্রীয় শহীদ মিনার।

#New_Classic_Event_Management

উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ায় উপজেলা পরিষদের অর্থায়নে ২৭ লাখ টাকা ব্যয়ে এ শহীদ মিনার নির্মাণ করা হবে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।


দীর্ঘ প্রতীক্ষার পর দোহারে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং মহান ভাষা শহিদদের আত্মত্যাগের চেতনা তুলে ধরতে এই কেন্দ্রীয় শহীদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি