ঢাকাTuesday , 7 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলাসহ উপকূলে ঝড়ো আবহাওয়া সাগর উত্তাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

#New_Classic_Event_Management

৬ জুলাই রবিবার থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দফায় দফায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল সাগরের কারণে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।


এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জেটি ও পশুর চ্যানেলে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে।

খাদ্যবাহী কিছু জাহাজের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে অন্যান্য জাহাজের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।

এদিকে, সাগর উত্তাল থাকায় সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের গভীর সাগরে প্রবেশ না করে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে বহু ট্রলার কানাইনগর, জয়মনি ও চিলা এলাকার নদীগুলোতে আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলাসহ আশপাশের নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাস এবং অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসনকে সার্বিক নজরদারি জোরদার করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি