ঢাকাSaturday , 4 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় বন বিভাগের অভিযানে চার হরিণ শিকারী গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে চারজন শিকারিকে আটক করেছে বন বিভাগ। তাদের কাছ থেকে হরিণ ধরার জন্য ব্যবহৃত অসংখ্য ফাঁদ এবং কাঁকড়া উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (৪ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় বন বিভাগের টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, গভীর রাতে বন প্রহরীদের এড়িয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় টহলরত বনকর্মীরা চারজনকে হাতেনাতে আটক করেন।


আটক ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের ফরিদ হাওলাদার (৪৫), আতাউর খান (৫০), মোজাম জমাদ্দার (৩৩) এবং রুহুল জমাদ্দার (৩৫)।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগ ছিল। কয়েক দিনের ধারাবাহিক নজরদারি ও টহলের পর বন বিভাগ তাকে এবং তার সহযোগীদের আটক করতে সক্ষম হয়।

বন বিভাগ আরও জানায়, ফরিদ হাওলাদার এর আগেও হরিণের মাংস ও শিকারের ফাঁদসহ গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও শিকার কার্যক্রমে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাদের বাগেরহাট আদালতে পাঠিয়েছে বন বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি