ঢাকাSaturday , 4 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা প্রেসক্লাবে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (৪ জুলাই) সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।


তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমী, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান এবং সাধারণ সম্পাদক হাসান গাজী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক নুর আলম শেখ। স্বাগত বক্তব্য দেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন। তিনি এনটিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।

বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন এবং চ্যানেলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এ ছাড়া প্রতিমন্ত্রী মোংলা উপজেলার হলরুমে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান বিষয়ক কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দক্ষিণ কানমারী সেন্ট মেরিস স্কুলে যান। সেখানে সামাজিক ঐক্য, সম্মান ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি