ঢাকাSaturday , 4 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃত্বে মাসুদ-সালাম

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে।

#New_Classic_Event_Management

নবগঠিত কমিটিতে খন্দকার মাসুদ সভাপতি এবং আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ কমিটি গঠন করা হয়েছে।


কমিটির সদস্যরা পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক, সন্ত্রাস, চুরি, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।

নবনির্বাচিত সভাপতি খন্দকার মাসুদ বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরাপদ সমাজ গঠনে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করা হবে।

সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

স্থানীয় সচেতন মহল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি