ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আগামী
শুক্রবার (৩ জুলাই ২০২৬) একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদ জুম্মার পর পুরাতন বান্দুরা ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হবে।
পরে এটি বান্দুরা বাজার পর্যন্ত গিয়ে শেষ হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “পুরাতন বান্দুরা এলাকাবাসী” ও “মাদক নির্মূল কমিটি, ৪ নং ওয়ার্ড”-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর মধ্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।