ঢাকাFriday , 9 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাটে নতুন করে করোনায় ৪ জনসহ মোট মৃত্যু ৩৮ জন

Link Copied!

গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে লালমনিরহাট জেলায় মোট মৃত্যু ৩৮ জনে এসে দাড়িয়েছে।

#New_Classic_Event_Management

নতুন করে লালমনিরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭২ জনে।

লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় ২৪ ঘন্টার আরও ৪ জনের মৃত্যুসহ মোট ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।


জেলা সিভিল সার্জন অফিস সুত্র জানায়, প্রশাসনের কঠোর অবস্থান ও সরকারের ব্যাপক প্রচার-প্রচারণা সত্ত্বেও অবাদে চলাফেরার কারনে লালমনিরহাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার।

এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ জনগনের সচেতনতার অভাবকে দায়ী করেছেন।

এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭২জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৩ জন এবং মৃত্যু বেড়ে দাড়িয়েছে ৩৮ জনে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি