ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন-এর ২০২৬-২৭ মেয়াদের এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সংগঠনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মোঃ নাঈম সভাপতি এবং সিফাত কাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: সুমন, তানভির হোসেন তমন, মোসাম্মত ফোয়ারা ও সিনথিয়া বিশ্বাস।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মুবিন, তানিয়া আক্তার, আরমান আহম্মেদ এবং ফাহাদ হোসেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ আরমান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ ইব্রাহিম, তাশরিফ হোসেন, ফয়সাল আহমেদ ও তোফা।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ জিসান এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ তুষার রানা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ জিসান আহমেদ রিয়াজ এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া উজুন হায়াত।
প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল আবিদ। উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মিথিলা আক্তার, শেখ নাফিজ ও মোঃ সিফাত।
এছাড়া রক্তদান বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ এবং সহ-রক্তদান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিলা।
ধর্ম, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন অনু। সহ-ধর্ম, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ফারহান।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আগামী এক বছরে শিক্ষার্থীদের কল্যাণ, সামাজিক উন্নয়ন, রক্তদান, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।