ঢাকাTuesday , 30 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কাতার থেকে দেশে ফিরছে পাঁচ প্রবাসীর নিথর দেহ

Link Copied!

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন বাংলাদেশির মরদেহ মঙ্গলবার সকালে দেশে পৌঁছাবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের মরদেহ দেশে আনা হচ্ছে।

#New_Classic_Event_Management

নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ আফনান (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমেদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং জানায়, মরদেহগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাত ১০টা ১৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানো হবে।


এরপর মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে মরদেহগুলো সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

গত ২১ মে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এই পাঁচ প্রবাসী মারা যান। সেদিন তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ছিলেন। মরদেহগুলো এতদিন কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি