ঢাকাMonday , 29 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে রহস্যজনক মৃত্যু ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দক্ষিণ শিলাকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাকিল (২০)। তিনি দক্ষিণ শিলাকোঠা গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস ও শিল্পী বেগম দম্পতির ছেলে।


পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শাকিল বাকপ্রতিবন্ধী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ টিনশেড ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন শাকিল।

কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দোহার থানাধীন মাহমুদপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে।

মাহমুদপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করতে তদন্ত শুরু হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি