ঢাকাMonday , 29 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Link Copied!

ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

#New_Classic_Event_Management

রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়।

এবারের ক্যাম্পেইনে উপজেলার ১৪৫টি টিকাকেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ২৪৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৯০৭ জনসহ মোট ৯ হাজার ১৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মোংলা পৌরসভার ৫১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ২৪৫ জনসহ মোট ৩ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হয়। এ কার্যক্রমে ১০২ জন স্বেচ্ছাসেবক ও ৬ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সুপারভাইজাররা দায়িত্ব পালন করেন।

কর্মব্যস্ত ও যাত্রাপথে থাকা পরিবারের শিশুদের সুবিধার জন্য এবার বিশেষভাবে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র চালু করা হয়। যাতে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন জানান, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত মৃত্যু কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত প্রতিটি শিশুর কাছে এ সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ কেন্দ্রের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কোনো শিশুই বাদ না যায়।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন বিকেল ৪টা পর্যন্ত চলে। পুরো কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয় এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি