ঢাকাSaturday , 27 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিদ্যালয়ের উন্নয়নে আটপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১২ নম্বর আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে সামনে রেখে

#New_Classic_Event_Management

শনিবার (২৭ জুন) দুপুর ২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদের সভাপতিত্বে এবং সাবেক প্যারা শিক্ষক মো. রিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অভিভাবকদের সম্পৃক্ততা এবং স্বচ্ছ ও কার্যকর ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।


সভায় বক্তব্য রাখেন মো. আব্দুল কদ্দুস, শিক্ষিকা জোছনা বেগম, শিক্ষক হরিপদ বাবু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, জহিরুল ইসলাম, জয়নাল আবেদীন, ফারুক আহমেদ, লিটন মিয়া, জিল্লিল হক, ইকবাল হোসেন, সিদ্দিকা বেগম ও স্বপ্না বেগম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বেগমসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে একটি দক্ষ, স্বচ্ছ ও সক্রিয় ম্যানেজিং কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি