ঢাকাFriday , 26 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Link Copied!

জগন্নাথপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন (৩৩) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

২৪ জুন বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের একটি দল সহযোগিতা করে।


অভিযানের সময় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজনকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি