বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে মোতাহার মোড়ল (৪৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মো: মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোতাহার মোড়লের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মোতাহার মোড়ল সদর উপজেলার কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।