বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জগন্নাথপুর উপজেলার একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি।
২২ জুন সোমবার বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড প্রকাশিত ফলাফলে দেখা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন (কেন্দ্র কোড-১৯৫) কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কলকলিয়া বাজারে অবস্থিত এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৪ জন ‘ট্যালেন্টপুল’ এবং ৪ জন ‘সাধারণ’ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা:
- আরাফাত রহমান (তৃতীয় শ্রেণি, রোল: ৩১২৮২)
- রাইসা চৌধুরী (তৃতীয় শ্রেণি, রোল: ৩১২৮৪)
- আসীর আজমাইন (নার্সারি, রোল: ৩১১২৭)
- সাফওয়ান হুসেন মাসুদ (নার্সারি, রোল: ৩১১২৬)
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা:
- আরিয়ান ইসলাম (তৃতীয় শ্রেণি, রোল: ৩১২৮৩)
- মাহমুদুল হাসান রিয়াদ (দ্বিতীয় শ্রেণি, রোল: ৩১২৩৯)
- মোছা. ফারহা জান্নাত মুন্নী (প্রথম শ্রেণি, রোল: ৩১১৮১)
- অনুশ্রী আচার্য (নার্সারি, রোল: ৩১১২৫)
শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠাতা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা, নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। আগামী দিনেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।