ঢাকাTuesday , 23 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিসিটিভি সূত্রে শনাক্ত হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকার নিমতলী মোড়ে সংঘটিত আলোচিত এক হত্যা মামলার একমাত্র আসামি আজমির (৪৮)কে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার মামলা নং-১৫(১২)২৫, তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় দায়েরকৃত মামলার তদন্তে দীর্ঘ প্রায় ছয় মাসের নজরদারি ও ধারাবাহিক অভিযানের পর তাকে আটক করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, নিহত মোতালেব শিকদার (৬৮), পিতা মৃত সাহাজদ্দিন শিকদার, গ্রামের বাড়ি বকচর, ইউনিয়ন নয়নশ্রী, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। তিনি ২০২৫ সালের ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ১৫ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে পরিবারের সদস্যরা কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকার নিমতলী মোড়ে আব্দুর গফুরের দোকানের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।


স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড), ঢাকায় পাঠায়। প্রাথমিকভাবে নিহতের ডান পায়ের হাঁটুর নিচে এবং গলায় আঘাতের চিহ্ন দেখা যায়।

এ ঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর তদন্ত শুরু করে নবাবগঞ্জ থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আজমিরকে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, শনাক্ত হওয়ার পর থেকে তার ওপর নিবিড় নজরদারি চালানো হয়। দীর্ঘ অনুসন্ধান ও নিয়মিত অভিযানের পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে এ মামলার একমাত্র আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আজমির (৪৮) কাশিমপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল রফিক এবং মাতা সাফিয়া বেগম।

নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, পুলিশ জানিয়েছে, বর্তমানে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি