জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জুনেদ (৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় থানার এএসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, এএসআই এখলাছুর রহমান, এএসআই শাহে জামাল এবং এএসআই হাফিজুর রহমানসহ পুলিশের একটি দল ১৮ জুন রাতে বিশেষ অভিযান চালায়।
অভিযানে জগন্নাথপুর উপজেলার আটঘর সমসপুর এলাকার আব্দুল আহাদের ছেলে জুনেদ মিয়া (৩২)কে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সিআর-১৪৪/২৬ (জগ) মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে ১৯ জুন পুলিশ পাহারায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।