ঢাকাFriday , 19 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লোডশেডিংয়ের যন্ত্রণায় মোংলা বাড়ছে দুর্ভোগ ও ক্ষোভ

Link Copied!

বাগেরহাটের মোংলায় ঘনঘন এবং দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন-রাতের এমন লোডশেডিংয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও মুসল্লিরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ কম থাকলেও আগের তুলনায় বেশি বিল দিতে হচ্ছে।

#New_Classic_Event_Management

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনই কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং ফিরে এলেও এক থেকে দুই ঘণ্টার বেশি স্থায়ী হচ্ছে না। ফলে প্রচণ্ড গরমে শিশু থেকে বয়স্ক সবাই কষ্টে রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।

ফ্রিজনির্ভর ব্যবসায়ীরা জানান, বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঠান্ডাজাত খাদ্যপণ্য নষ্ট হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অনেক এলাকায় ভোল্টেজও খুব কম থাকায় ফ্যান ঠিকভাবে চলে না এবং বাতির আলো ম্লান হয়ে থাকে।


মসজিদের মুসল্লিদের অভিযোগ, নামাজের সময়ও প্রায়ই বিদ্যুৎ থাকে না। বিশেষ করে জুমার নামাজের সময় লোডশেডিং হলে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, বিদ্যুৎ বারবার আসা-যাওয়ার সময় ভোল্টেজ হঠাৎ বেড়ে গেলে মিটারে অতিরিক্ত ইউনিট যোগ হতে পারে। এর ফলে গ্রাহকদের বিলও বেশি আসছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে জানতে মোংলা সাব-জোনাল অফিসের যোগাযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টাও সফল হয়নি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে হবে। এতে ভবিষ্যতে লোডশেডিং পরিস্থিতি কিছুটা কমতে পারে। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে দেশব্যাপী লোডশেডিং হচ্ছে এবং সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি