ঢাকাThursday , 18 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাড়ি ফেরা হলো না – নবাবগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ মৃধা (৪৫) এবং তার একমাত্র ছেলে সাদ মৃধা(১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে নবাবগঞ্জ থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন হারুন অর রশিদ ও তার ছেলে সাদ। পথে হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় চর শৈল্যা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে নিয়ে বাবার এমন করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য, হারুন অর রশিদ এলাকায় শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না গ্রামের মানুষ।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি