ঢাকাWednesday , 17 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

Link Copied!

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকার শেলা নদীর চরে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেলা নদীর চরে জাল টানার সময় হঠাৎ একটি কুমির সেলিনা বেগমের ওপর আক্রমণ চালায়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করেন।


জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)-এর সদস্য নান্টু গাজী জানান, স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় কুমিরটিকে সরিয়ে দেওয়া সম্ভব হলেও ততক্ষণে সেলিনা বেগমের মৃত্যু হয়। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা বেগম জয়মনি গ্রামের বাসিন্দা এবং আব্দুল শেখের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সুন্দরবন সংলগ্ন নদী ও খাল এলাকায় মাছ ধরা ও জাল টানার সময় কুমিরের আক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি