ঢাকাTuesday , 16 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, সরকারি-বেসরকারি অফিসের কাজ এবং ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস ও ওষুধ নষ্ট হওয়ার অভিযোগও উঠেছে। অন্যদিকে, বিদ্যুৎ সরবরাহে ভোগান্তি থাকলেও মাস শেষে বিল বেশি আসায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয়দের অভিযোগ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাতজুড়ে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কখনো কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ এসে আবার চলে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

দিনের বেলায় বিদ্যুৎ না থাকায় অফিসের কাজকর্মে সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে উপজেলা সদর জগন্নাথপুর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয়দের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।


বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত ৮ বা ৯টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এছাড়া ফ্রিজে রাখা ওষুধের কার্যকারিতা নষ্ট হওয়ার পাশাপাশি মাছ-মাংসও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মিজান, তোড়ন, নজরুল, অমর, খালিক, সুমেন ও আনহার মিয়াসহ অনেকেই জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না। তাদের ভাষ্য, বিদ্যুৎ সংকটের কারণে তারা এখন মোমবাতি, চার্জার লাইট ও জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

তারা আরও বলেন, নিয়মিত বিদ্যুৎ না পেলেও মাস শেষে বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি আসছে। এ নিয়ে অনেক সময় গ্রাহক ও বিল সংগ্রহকারীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।

এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি