ঢাকাThursday , 11 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ১৮

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার বিকেলে দোহার থানা পুলিশের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শামীম (২৬), সাজ্জাদ (২৭), শেখ মিরাজ উদ্দিন (২৫), আকাশ (২৮), বিল্লাল হোসেন (২১), নুহাস হোসেন ওরফে নাফিছ (২১), হাসান (১৮), নূর আমিন (২২), লিমন আহাম্মেদ (২০), হৃদয় (১৯), মুকুল (২০), ইমরুল হাসান মুন্নাফ (২৬), সাইফুল ইসলাম সাইফ (২৪), মিঠুন মোল্লা (৪০), তুহিন মোল্লা (৩৫), মিম আক্তার, সালমান এবং শরিফুল খান রুবেল (৪৫)। তারা সবাই দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তুহিন মোল্লা বিলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৮ জন মাদক কারবারি, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, অস্ত্র আইনের মামলার ৫ জন আসামি এবং সিআর মামলার পরোয়ানাভুক্ত ৪ জন রয়েছেন।

পরে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি