ঢাকাWednesday , 10 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রকৃতির কোলে হরিষকুল স্কুলে শিশুদের কেক কাটার উৎসব

Link Copied!

বৃষ্টিস্নাত এক সকালে কর্দমাক্ত পথ পেরিয়ে ৬০ নং হরিষকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছায় এক ভিন্নধর্মী আনন্দযাত্রা।

#New_Classic_Event_Management

১০ জুন বুধবার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সেখানে উপস্থিত হয়ে আয়োজকেরা দেখতে পান-সবুজে ঘেরা বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক স্বপ্নিল গোলাপ বাগান, প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো এক নির্মল বিদ্যাপীঠ।

বিদ্যালয়ের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে শিশুদের দুষ্টু-মিষ্টি আচরণ উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। সেই পরিবেশেই প্রকৃতির কোলে বসে কেক কাটার আয়োজন করা হয়, যেন প্রাকৃতিক “কার্পেট”-এর ওপরই সাজানো হয় ছোট্ট এক উৎসব।


অনুষ্ঠানে ১৮ জন শিশুকে কেকের সামনে সারিবদ্ধভাবে আনা হয়। এ সময় জন্মদিনের থিম সং বাজতে থাকলে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। মুহূর্মুহু করতালির মধ্যে কেক কাটার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরবর্তীতে শিশুদের মাঝে প্রতিম মণ্ডলের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পেন্সিল, রাবার, শার্পনার ও চকলেট বিতরণ করা হয়। শিশুরা নিজ হাতে সেসব উপহার গ্রহণ করে আনন্দে মুখর হয়ে ওঠে।

সার্বিকভাবে জমকালো এই আয়োজনটি সমন্বয় করেন আবির হোসেন অনিক। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় বৃষ্টিভেজা এক দিনে শিশুদের জন্য স্মরণীয় এক আনন্দময় অভিজ্ঞতায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি