ঢাকাTuesday , 9 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দুর্নীতি প্রতিরোধে মোংলায় শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিযোগিতা

Link Copied!

বাগেরহাটের মোংলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৯ জুন) সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় এবং মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতা শেষে দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ছিলেন দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার এবং মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার।


বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, দুর্নীতি দমন করার চেয়ে তা প্রতিরোধ করা বেশি কার্যকর। এ লক্ষ্যেই তরুণদের সম্পৃক্ত করতে দুদক নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

সভাপতির বক্তব্যে মো. সেলিম দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং গণজাগরণ সৃষ্টিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় সরকারি টি. এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদি রায়। দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিএন স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া রচনা প্রতিযোগিতায় সেন্ট পলস স্কুলের প্রজ্ঞা নূর এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্দীপন গাইন প্রথম স্থান লাভ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ ও সচেতনতা গড়ে তুলতে দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি