ঢাকাMonday , 8 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে গাছ লাগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল বিডি ক্লিন

Link Copied!

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ৩ জুন ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল— “প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার, বাংলাদেশ হবে পরিষ্কার।”

#New_Classic_Event_Management

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন বিডি ক্লিন টিম নবাবগঞ্জের সদস্যরা। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, পরিচ্ছন্নতা আন্দোলনের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।


এ সময় বিডি ক্লিনের সদস্যরা সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দেশের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান এবং পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা বিডি ক্লিন দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নবাবগঞ্জেও এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি