সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এএসআই মো. আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ৬ জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার করিমপুর গ্রামের মফিজ আলীর ছেলে ও সিআর নং-২০৫/২৫ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সামছুল ইসলাম (৫০)কে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে উপজেলার সাদিপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে মো. খিদির আলী (৪৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি জগন্নাথপুর থানার জিডি নং-২৬৩, তারিখ ৬ জুন ২০২৬, পুলিশ আইনের ৩৪ ধারার মামলার আসামি।
অভিযানে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মো. আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই হাফিজুর রহমান অংশ নেন।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে ৭ জুন যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।