ঢাকাSunday , 7 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সংযোগ সড়কের বেহাল দশা ভোগান্তিতে এলাকাবাসী

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার থেকে বালিকান্দী (নতুনপাড়া) পর্যন্ত সংযোগকারী গ্রামীণ সড়কের প্রায় আধা কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে।

#New_Classic_Event_Management

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, অনেক জায়গা দেবে গেছে এবং পিচ উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যানবাহনের যাত্রী, পথচারী এবং শিক্ষার্থীরা প্রতিদিন দুর্ভোগের মধ্যে চলাচল করছেন।

৬ জুন সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর–তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের কলকলিয়া বাজার পয়েন্ট থেকে বালিকান্দী মোকামপাড়া হয়ে নতুনপাড়া পর্যন্ত সড়কের বেশ কয়েকটি অংশ কাদা ও পানিতে ভরে গেছে।


কোথাও কোথাও বড় গর্তের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এই সড়ক ব্যবহার করে কলকলিয়া, বালিকান্দী, মোকামপাড়া এবং আশ্রয়ণ প্রকল্পভুক্ত গুচ্ছ গ্রামের শত শত মানুষ প্রতিদিন উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।

সড়কের খারাপ অবস্থার কারণে তাদের সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

স্থানীয় সিএনজি, অটোরিকশা ও মিশুকচালকরা জানান, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই তারা এই সড়কে গাড়ি চালাচ্ছেন। গর্তে জমে থাকা কাদা-পানি গাড়ির চাকার চাপে পথচারীদের গায়ে ছিটকে পড়ে, যা নিয়ে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

তাদের মতে, কয়েক বছর আগে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজের সময় ভারী মালবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার সংস্কারের আশ্বাস দিয়েছে, এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি।

এলাকার সচেতন নাগরিকরা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, জনসাধারণের স্বার্থে এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি