ঢাকাThursday , 4 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদকের বিরুদ্ধে মোংলা পুলিশের অভিযান গ্রেফতার তিন

Link Copied!

বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

#New_Classic_Event_Management

৪ জুন বুধবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশুর হোটেলের সামনে খোলা স্থানে অভিযান চালিয়ে মোংলা থানা পুলিশ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।


গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. হালিম শেখ (৩৫), রামপালের মানিকনগর এলাকার বাসিন্দা; মো. রাসেল সিকদার (২৬), মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনি এলাকার বাসিন্দা; এবং মো. রাসেল শেখ (৩২), পূর্ব শেহলাবুনিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকেই আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি