ঢাকাWednesday , 3 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভাবি ও ভাতিজা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে আলোচিত ভাবি-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামি মো. ইউসুফ মোল্লা (৪২) ও তার সহযোগী মো. সুমন হোসেন (২৩)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

#New_Classic_Event_Management

বুধবার (৩ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ মে রাতে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ইউসুফ মোল্লা তার বড় ভাইয়ের স্ত্রী আমেনা খাতুন (৩২) ও ১৫ মাস বয়সী ভাতিজা আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন।


এ ঘটনায় বড় ভাই আব্দুস সালাম মোল্লা (৪৮)-কেও মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

৩১ মে নিহত আমেনা খাতুনের স্বজনরা দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন রাতে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ মোল্লা ও সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ মোল্লা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পাশাপাশি সুমন হোসেন হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি