ঢাকাWednesday , 3 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিদ্যুতের দাম আবারও বাড়ল গ্রাহকের ওপর নতুন চাপ

Link Copied!

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে ১৯.৮৫ শতাংশ। এছাড়া সঞ্চালন চার্জও ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সর্বোচ্চ ক্ষেত্রে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে।

#New_Classic_Event_Management

৩ জুন বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত জানায়। এর আগে এ বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল।

বর্তমানে পাইকারি বিদ্যুতের ইউনিট মূল্য ৭.০৪ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮.৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সঞ্চালন খরচও ইউনিটপ্রতি গড়ে ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।


বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পিজিসিবি (পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি) প্রতি ইউনিটে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছিল।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১.২০ টাকা (১৭ শতাংশ) থেকে ১.৫০ টাকা (২১ শতাংশ) পর্যন্ত বাড়ানোর আবেদন করে। তাদের হিসাবে ২০২৬–২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য খরচ দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা, যেখানে প্রতি ইউনিটের গড় খরচ হতে পারে প্রায় ১২.৯১ টাকা।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮.৫০ শতাংশ বাড়ানো হয়েছিল। একই সময়ে পাইকারি দাম ৬.৭০ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭.০৪ টাকা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি