ঢাকাMonday , 1 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দিঘিতে গোসল করতে নেমে কুমিরের শিকার কন্যাশিশু

Link Copied!

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে রাবেয়া (৮) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে।

#New_Classic_Event_Management

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করার সময় হঠাৎ দিঘিতে থাকা একটি কুমির শিশুটিকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়।


এ সময় উপস্থিত লোকজন চিৎকার শুনে নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করেন, তবে শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

খানজাহান আলী (রহ.) মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, শিশুটি পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই কুমিরের আক্রমণের শিকার হয়। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি।

এদিকে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা রাতভর অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি