ঢাকাMonday , 1 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রামপালের আলোচিত হত্যাকাণ্ডে প্রধান আসামি আটক

Link Copied!

বাগেরহাটের রামপালে বহুল আলোচিত ইখলাস গাজী হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

রোববার (১ জুন) বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে দুপুরে রামপাল সদর বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইখলাস গাজীকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদার আত্মগোপনে ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে যে, তিনি কুমলাই গাববুনিয়া এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে আরও কারা জড়িত ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি