ঢাকাFriday , 29 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাফায় নজরুল জয়ন্তী ও ঈদ উৎসব উদযাপন

Link Copied!

নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)-এর আয়োজনে নজরুল জয়ন্তী ও ঈদ উৎসব উদযাপন করা হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার ২৯ মে সকাল ১০টা থেকে নাফা প্রাঙ্গণ তথা নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আয়োজনে শিল্পী, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শক সবাই এক সাথে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মাহমুদ খান টুলু। তিনি তাঁর বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলামের দর্শন ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন সংস্কৃতির মাধ্যমে মানবিক ও দেশপ্রেমিক মূল্যবোধে গড়ে ওঠে সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখায় নাফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হামিদুল্লাহ, যিনি সরাসরি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য লাভ করেছিলেন। তিনি নজরুলকে ঘিরে নিজের স্মৃতিচারণ করেন এবং কবির ব্যক্তিত্ব, মানবিকতা ও সৃষ্টিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি ড. কে জেড খান ও মোজাম্মেল হোসেন। তারা ১৯৯৯ সাল থেকে নবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে প্রাণবন্ত ও উজ্জীবিত রাখার জন্য নাফা পরিবারকে ধন্যবাদ জানান।

নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা তাঁর বক্তব্যে জাতির জীবনে কাজী নজরুল ইসলামের অবদান তুলে ধরেন। পাশাপাশি কবিকে ঘিরে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শোনান উপস্থিত দর্শকদের।

নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা নজরুলের “কোরবানি” কবিতা, ঈদের গান এবং নজরুলচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি।

অনুষ্ঠানে নাফার চারুকলা বিভাগের শিক্ষার্থী স্নিগ্ধা, রুপম ও রাজেশ নজরুলের প্রতিকৃতি অঙ্কন ও প্রদর্শন করেন। কবিতা আবৃত্তি করেন সপ্তর্ষী। নৃত্য পরিবেশন করেন রাঈ, আংকিতা, দেবী ও ঐশ্বষী। এছাড়া নজরুল সংগীত পরিবেশন করেন অংগনা, শ্রুতি, প্রজ্ঞান, বাধন, সপ্তর্ষী ও প্রতিভা। তবলায় সঙ্গত করেন অমূল্য দাস।

অনুষ্ঠান শেষে নাফার শিল্পী, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকরা আনন্দঘন পরিবেশে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দিনব্যাপী এ আয়োজন নবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য, সংস্কৃতি শিক্ষার পাশাপাশি নিয়মিত আয়োজন ও চর্চার মাধ্যমে নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি