ঢাকার দোহারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস কাটতে গিয়ে পৃথক ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মানজু ও ইয়াসিন নামে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ মে বৃহস্পতিবার ঈদের দিন সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত ধারালো দা, ছুরি ও বটির আঘাতে এসব দুর্ঘটনা ঘটে।
আহতদের অধিকাংশকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে গুরুতর আহত মানজু ও ইয়াসিনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসতর্কতার কারণেই প্রতি বছর এ ধরনের দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।