ঢাকাSunday , 24 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইসমাইল ও সিয়ামের গৌরবময় সাফল্যে এলাকাবাসীর সংবর্ধনা

Link Copied!

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হেফজুল কোরআন পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসার দুই মেধাবী শিক্ষার্থী। তাদের এই সাফল্যে এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

#New_Classic_Event_Management

পরীক্ষার “ক” গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে মোঃ ইসমাইল। তিনি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের বাসিন্দা মোঃ কবিরের পুত্র। এ গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ ২৩মে শনিবার দুপুরে এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ ইসমাইলের সম্মানিত দাদা জনাব হাসান সাহেবকে ফুলের মালা পরিয়ে সম্মাননা প্রদান করেন।

একই পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সিয়াম। তিনি কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। তার এই কৃতিত্ব উপলক্ষে সিয়ামের পক্ষ থেকে তার ভাইকে ফুলের মালা দিয়ে সম্মানিত করা হয়।


এ সময় উপস্থিত এলাকাবাসী ও মুরুব্বিগণ শিক্ষার্থীদের এ অর্জনে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। বক্তারা বলেন, এই সাফল্য শুধু ইসমাইল ও সিয়ামের ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো কলাকোপা এলাকার জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি ইব্রাহিম খলিল, জনাব কামাল সাহেব, জনাব আনোয়ার হোসেন, জনাব উজ্জ্বল মাস্টার, জনাব বাবুল হোসেন ভুলু, জনাব আব্দুর রজ্জব, জনাব হাজী কুতুবউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে দেশ, জাতি ও কৃতি হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় আল্লাহ তা‘আলার দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন এই কৃতি হাফেজদের ইলমে বরকত দান করেন, কোরআনের খেদমতে কবুল করেন এবং সকলকে কোরআনের আলোয় আলোকিত জীবন দান করেন। আমীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি