ঢাকাSunday , 24 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযানে জরিমানা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের গকুলনগর এলাকায় অবস্থিত “গ্রিন সেইফ ব্রিক্স” নামক একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে ধাতব বর্জ্য পদার্থ পোড়ানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার অবৈধ চুল্লী ও সংশ্লিষ্ট স্থাপনা ধ্বংস করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (২৩ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে কারখানাটির মালিক মো. নুরুল আমিন (৭০), পিতা-মৃত আ. রহমান, গ্রাম-মোহনপুর, নবাবগঞ্জ, ঢাকা-কে পরিবেশ দূষণের অপরাধে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অবৈধভাবে ধাতব বর্জ্য পদার্থ পুড়িয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার, নবাবগঞ্জ, ঢাকার নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নবাবগঞ্জ, ঢাকা।

অভিযানে নবাবগঞ্জ থানা, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, দোহার সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি