পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন এর হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকার বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেশের অন্যান্য এলাকার মতোই জগন্নাথপুর উপজেলা এর ১নং কলকলিয়া ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হয়।
মোট ১,৮২০ জন হতদরিদ্র, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল ২১ ও ২২ মে দুই দিনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, হিসাব সহকারী, ডিজিটাল উদ্যোক্তা, কর্মচারী এবং উপকারভোগীরা।