ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক

Link Copied!

দোহার উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

#New_Classic_Event_Management

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার রায়পাড়া এলাকার পালামগঞ্জের ফুলতলা আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর মোঃ যুবায়ের (১৫) পাশের নবাবগঞ্জ উপজেলার নয়ানগর এলাকার শেখ জুয়েলের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন দোহার উপজেলার ইমামনগর এলাকার মঞ্জু ইসলামের ছেলে মোঃ সোহান (১৬) এবং দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাউনা গ্রামের আফজাল (৫৬), যিনি অটোরিকশার চালক।


পুলিশ জানায়, যুবায়ের ও সোহান মোটরসাইকেলে দ্রুতগতিতে দোহার-নবাবগঞ্জ সড়কের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের সংঘর্ষ হলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক যুবায়েরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহান ও আফজালকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহার থানার এসআই তন্ময় কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং থানায় হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি