সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নভিত্তিক সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (KUDA)-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির সভাপতি হিসেবে আবুল বশার ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হিসেবে তৌফিকুল আম্বিয়া টিপু এবং কোষাধ্যক্ষ হিসেবে আমির হুসেইন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশ-বিদেশে বসবাসরত প্রবীণ ও নবীনদের উদ্যোগে গঠিত এই আর্তমানবতার সেবামূলক সামাজিক সংগঠনটি গতকাল নতুন কমিটির আংশিক তালিকা প্রকাশ করে।
এতে নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ রফিক মিয়া এবং মো. নুরুল হুসেইন দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৫ জুন সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।