ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবেদ আলী (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কের পাশে ছেত্রা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবেদ আলী পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। তিনি অরুয়াইল বাজারের একটি মসলার মিলে কর্মরত ছিলেন।

মসলা মিলের মালিক বাহলুল আহমেদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কাজ শেষ করে আবেদ আলী বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল।


এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে স্থানীয় লোকজন নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি