ঢাকাSaturday , 16 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভোজশালা কমপ্লেক্স নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়

Link Copied!

ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা কমপ্লেক্সের বিতর্কিত স্থানকে সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার হিন্দু আবেদনকারীদের পক্ষে রায় দেন আদালত।

#New_Classic_Event_Management

বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি অলোক আওয়াস্থির বেঞ্চ জানায়, ভোজশালায় একসময় সংস্কৃত শিক্ষাকেন্দ্র এবং সরস্বতীর মন্দির ছিল—এমন প্রমাণ পাওয়া গেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এই স্থানে হিন্দুদের উপাসনার ধারাবাহিকতা কখনো পুরোপুরি বন্ধ হয়নি। ঐতিহাসিক সূত্র অনুযায়ী এটি ভোজশালা নামে পরিচিত ছিল, যা পরমার রাজবংশের রাজা ভোজের সময়কার একটি সংস্কৃত শিক্ষাকেন্দ্র।


আদালত আরও বলেছে, মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা জায়গায় মসজিদ নির্মাণের বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করা যেতে পারে।

হিন্দু পক্ষ দাবি করে যে ভোজশালা রাজা ভোজ নির্মিত সরস্বতী মন্দির। অন্যদিকে মুসলিম পক্ষের দাবি, এটি বহু শতাব্দী ধরে কামাল মওলা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

২০০৩ সালের এএসআই চুক্তি অনুযায়ী, হিন্দু ও মুসলিম উভয় পক্ষই যথাক্রমে মঙ্গলবার ও শুক্রবার সেখানে প্রার্থনা করে আসছে।

পরবর্তীতে হিন্দু পক্ষ একক উপাসনার অধিকার চেয়ে আদালতে চ্যালেঞ্জ জানায়। ২০২৪ সালের ১১ মার্চ হাইকোর্ট এএসআইকে কমপ্লেক্সটির বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয়।

এএসআই ২২ মার্চ থেকে ৯৮ দিনব্যাপী সমীক্ষা চালিয়ে প্রতিবেদন দাখিল করে, যেখানে বলা হয়—বর্তমান কাঠামোর আগে সেখানে একটি বড় স্থাপনা ছিল এবং মসজিদে প্রাচীন মন্দিরের অংশ পুনর্ব্যবহার করা হয়েছে।

হিন্দু পক্ষ দাবি করে, সমীক্ষায় পাওয়া মুদ্রা, ভাস্কর্য ও শিলালিপি প্রমাণ করে এটি মূলত একটি মন্দির ছিল।

তবে মুসলিম পক্ষ দাবি করে, এএসআই-এর প্রতিবেদন পক্ষপাতদুষ্ট এবং তাদের দাবির পক্ষে তৈরি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি