ঢাকাThursday , 14 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নবাবগঞ্জে মোবাইল কোর্ট অভিযান

Link Copied!

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মুসলেমহাটি চক এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

#New_Classic_Event_Management

১৩ মে বুধবার দুপুরে উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবাবগঞ্জ, ঢাকা জনাব দিলরুবা ইসলাম-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো: শাওন হোসেন (৩৩), জাহাঙ্গীর আলম (৩০), মো: রায়হান (২৮), এনামুল (৪২), সুজন মোল্লা (৩২), মো: আজগর আলী (২৬), মো: সাইফুল ইসলাম (৩৬) এবং মো: রিফাত (২০)—মোট ০৮ জনকে আটক করা হয়।


পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবাবগঞ্জ, ঢাকা জনাব মো: আসিফ রহমান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি