বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য বুধবার (১৩ মে) কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিকড়া উপকেন্দ্রের আওতাধীন বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ কারণে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত নিকড়া, বানাঘাটা, কাটাখালী, চান্দের বাজার ও দক্ষিণ জয়পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।