ঢাকাWednesday , 13 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরানের রাজধানীর কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প

Link Copied!

ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

#New_Classic_Event_Management

১২ মে মঙ্গলবার দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ কম্পন টের পাওয়া যায়।

ইরানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।


ভূমিকম্পের কেন্দ্র ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায়।

কেন্দ্রস্থলটি তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে ছিল।

তেহরানের পূর্বাঞ্চল ও আশপাশের কয়েকটি এলাকা ছাড়াও মাজান্দারানের কাছাকাছি শহরগুলোতে কম্পন অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি