ঢাকাTuesday , 12 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে মোঃ শহিদ (৬০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফ রহমান।


প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বক্সনগর এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় মোঃ শহিদকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি